1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

কাতারের প্রতি সহানুভূতি দেখালেই ১৫ বছরের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ১১৫ Time View

জনসাধারণকে কাতারের প্রতি সহানুভূতি দেখানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আরব আমিরাত। শুধু তাই নয় আমিরাতের কোনো নাগরিক কাতারের প্রতি সহানুভূতি দেখালে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে বলে জানানো হয়েছে। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এবং আল আরাবিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন, কাতারের প্রতি সমবেদনা বা সহানুভূতি প্রকাশ করলে সাইবারক্রাইমের আওতায় বিচার করা হবে।

যে বা যারা কাতারের প্রতি সমবেদনা জানাবে বা যারা আরব আমিরাতের অবস্থান নিয়ে অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু সামাজিক মাধ্যমেই নয় যে কোনো লিখিত, মৌখিক বা যে কোনোভাবেই যদি কাতারের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার।

ফেডারেল পাবলিক প্রসিকিউসন এক ঘোষণায় জানিয়েছে, যারাই আরব আমিরাতের স্বার্থের জন্য হুমকি হবে তাদের তিন থেকে ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানা দিতে হবে।

সোমবার উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন, মিসর, আরব আমিরাতসহ সাতটি দেশ। দেশগুলো কাতারের সঙ্গে স্থল, সাগর এবং আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ