1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

ন্যানসির সঙ্গে গাইলেন শুভ চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ১২৯ Time View

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। একক, মিক্সড অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত প্লেব্যাক করছেন তিনি। এবার গাইলেন আরও দুটি নতুন গান।

‘ভালোবেসে’ শিরোনামের নতুন একটি অ্যালবামে এই দুটি কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এতে তার সঙ্গে প্রথমবারের মত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শুভ চৌধুরী। ‘ভালোবেসে’ অ্যালবামে ন্যানসির দুটি গান লিখেছেন গীতিকার সবুজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি।

গান দুটি নিয়ে ন্যানসি জাগো নিউজকে বলেন, ‘শ্রুতিমধুর দুটি গান করলাম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

এ প্রসঙ্গে শুভ চৌধুরী বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। তিনি আমার পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তার সঙ্গে গাওয়া দুটি গানই দারুণ হয়েছে। গান দুটির কথা ও সুর ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

এই দুটি গান নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। দেশের বাইরে এর দৃশ্যধারণের কাজ হবে বলে জানালেন শুভ চৌধুরী।

‘ভালোবেসে’ অ্যালবামে মোট ৬টি গান রয়েছে। সবগুলো গান লিখেছেন গীতিকার সুবজ। এ অ্যালবামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন লুইপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ