1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ

ঐতিহাসিক ৬ দফা নির্যাতিত মানুষের অনুপ্রেরণার উৎস

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৬৩ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ঐতিহাসিক ৬-দফা শুধু বাঙালি জাতির মুক্তিসনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণারও উৎস।

ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেছেন। বাণীতে বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁর সেই স্বপ্ন পূরণে তথা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলার জনগণের মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬-দফা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অন্যতম মাইলফলক। ঐতিহাসিক এ দিনে তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ৫২-এর ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিকে আরও শক্তিশালী করে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে লাহোরে সর্বদলীয় সম্মেলনে ঐতিহাসিক ৬-দফা প্রস্তাব পেশ করেন। এই ৬-দফার মধ্যেই তিনি পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরেন, যার মধ্যে নিহিত ছিল বাঙালির স্বাধিকার ও স্বায়ত্বশাসনের রূপরেখা।

তিনি আরও বলেন, ৬-দফা ঘোষণার পর শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে বারবার গ্রেফতার করে এবং তাঁর উপর অমানবিক নির্যাতন চালায়। তা সত্ত্বেও তিনি ৬-দফার দাবি থেকে সরে আসেননি। তাঁর নেতৃত্বে দাবি আদায়ের আন্দোলন বেগবান হয় এবং তা অল্প সময়ের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। শাসকগোষ্ঠী ৬-দফার আন্দোলন স্তিমিত করতে গ্রেফতার নির্যাতনসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

রাষ্ট্রপতি আজকের এই ঐতিহাসিক দিনে ৬-দফার দাবি আদায়সহ জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিহত সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ