1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

মাদুরো বিরোধী আরো বিক্ষোভের ডাক বন্দী বিরোধী দলীয় নেতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৮৪ Time View

ভেনিজুয়েলায় কারাবন্দী প্রধান বিরোধী দলীয় নেতা লিওপলদো লোপেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘স্বৈ^রশাসনের’ বিরুদ্ধে রাজপথে আরো বিক্ষোভের ডাক জানিয়েছেন। রোববার তার সেলফোনে এক ভিডিও বার্তায় তিনি এ ডাক দেন। খবর এএফপি’র।
লোপেজ (৪৬) বারবারই কেবলমাত্র শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের কথা বলে এসেছেন।
ভেনিজুয়েলায় প্রসিকিউটররা জানান, গত ১ এপ্রিল থেকে মাদুরোর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ চলাকালে প্রায় ৬৫ জন নিহত হয়। ১ এপ্রিল থেকে প্রায় প্রতিদিন দেশটিতে এ ধরনের বিক্ষোভ চলছে।
বিরোধী দল ও মাদুরো বিরোধী বিক্ষোভকারীরা ভেনিজুয়েলায় ব্যাপকভাবে অজনপ্রিয় এ প্রেসিডেন্টকে উৎখাতে আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। তাদের অভিযোগ, দেশ শাসনে মাদুরোর ব্যর্থতার কারণে ভেনিজুয়েলার অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ