1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রিজার্ভ চুরির তদন্তে ফের ফিলিপাইন যাচ্ছেন সিআইডির ২ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ১১৭ Time View

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরতের বিষয়ে তদন্ত করতে আবারও ফিলিপাইন যাচ্ছেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) দুই কর্মকর্তা। তারা হলেন পুলিশ সুপার (বিশেষ) মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তারা দুজনই তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৯ জুন চারদিনব্যাপী এই সফরে তারা ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংকের ডিপার্টমেন্ট অব জাস্টিস, অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি), প্রেসিডেনশিয়াল কমিশন অন গুড গভর্নেন্স (পিসিজিজি) এবং সোলিসিটর জেনারেল অফিসের সঙ্গে একাধিক সভায় অংশ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, রিজার্ভের অর্থ চুরি হওয়ার মামলার তদন্তের কিছু অংশ তুলে ধরবেন। এছাড়া টাকা আদায়ের প্রক্রিয়ার বিষয়ে তাদের অবগত করা হবে। রিজার্ভ চুরির তদন্তে যেসব আসামির নাম উঠে এসেছে তাদের বিষয়ে ফিলিপাইনকে অবগত করবে সিআইডির সদস্যরা।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। এ অর্থের একটি বড় অংশ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাধ্যমে ফিলিপাইনের চলে যায়।

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির হিসাব ও বাজেট শাখার যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪সহ তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৪ ধারায় ও বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৯ ধারায় একটি মামলা করা হয়। এতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। সংবেদনশীল এই মামলাটির তদন্তের দায়ভার দেয়া হয় সিআইডিকে।

সিআইডির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সোয়া ১ বছরের তদন্তে সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা এ পর্যন্ত ফিলিপাইনের ৩০ জনকে চিহ্নিত করতে পেরেছে। তারা সবাই ফিলিপাইনের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ভুয়া হিসাবধারী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে রিজার্ভ চুরির মামলায় সাক্ষী করা হবে। বাকিদের আসামি করে অভিযোগপত্র দেয়া হবে। এছাড়া বাংলাদেশের রিজার্ভ চুরির সঙ্গে হংকং, ম্যাকাও ও ফিলিপাইনের ২৩ জন জুয়াড়িকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে এ মামলায় আসামি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ