1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

পুলিশের সঙ্গে ধাক্কার জেরে.

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১৩৬ Time View

রংপুরের জেলা পরিষদ সুপার মাকের্টের এক দোকান কর্মচারীকে পেটানোর অভিযোগে পুলিশ বক্স ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কর্মচারীরা।

এ নিয়ে কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কনস্টেবলের সঙ্গে আল-আমিন নামে এক দোকান কর্মচারীর ধাক্কা লাগে। এ ঘটনা পরে ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়।

কর্মচারীরা অভিযোগ করেন, পুলিশ আল-আমিনকে বেধড়ক পিটিয়েছে। এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ কর্মচারীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।

 

এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত পুলিশের সঙ্গে কর্মচারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মার্কেটের সামনে নির্মিত পুলিশ বক্সও ভাঙচুর করেন কর্মচারীরা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বুলবুল বলেন, আমরা সংঘাত চাই না। কর্মচারীদের দোকানে বসতে নির্দেশ দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ