1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৬ ‘ডাকাত’ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৮৩ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ৪টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রমজান ওরফে তুফান (২১), মো. জামিল আহাম্মেদ (৩৬), মোহাম্মদ হোসাইন (২৬), মো. মাহাবুব (২০), আল-আমিন ওরফে আলমগীর হোসেন (২৮) ও মো. ইমন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, শনিবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার টহল পুলিশ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার ডাকাত। ডাকাতি করতে গিয়ে অনেক সময় তাদের দ্বারা নিরীহ লোকজন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ