1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ | জাতীয় সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে? চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের

অবৈধ সম্পদের খোঁজে ল্যাবএইড হাসপাতালে দুদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ২০৩ Time View

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে পরিদর্শনে গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে দুদকের তিন কর্মকর্তা হাসপাতালটি পরিদর্শন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি দল দুপুরে ল্যাবএইড হাসপাতালে যায়।

অন্য দুজন হলেন- উপ-পরিচালক শামসুল আলম এবং উপ-সহকারী পরিচালক শাহিদ উজ্জামান। তারা ল্যাবএইড হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

তিনি আরও জানান, ল্যাবএইডের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদ রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সেখানে তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

ল্যাবএইড সূত্র জানায়, হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. এম এ শামীম, চিফ অপারেটিং অফিসার আল এমরান চৌধুরী এবং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুর উল মোল্লার সঙ্গে তারা কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ