1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

এগিয়েছেন সিদ্দিকুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

এশিয়ান ট্যুর প্রতিযোগিতা সিআইএমবি নিয়াগা ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড শেষে শুক্রবার যৌথভাবে ১৬তম স্থানে উঠেছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।

রয়্যাল জাকার্তা গলফ ক্লাবে বৃষ্টিবিঘ্নিত দিনে দ্বিতীয় রাউন্ড সমাপ্ত করতে পারেননি সিদ্দিকুর। ৭২ পারের রাউন্ডে ১৪ হোল সমাপ্ত করে পারের চেয়ে এক শটে এগিয়ে রয়েছেন ব্রুনাই ওপেন জয়ী এই বাংলাদেশি গলফার।

তৃতীয়, নবম ও একাদশ হোলে বার্ডি পেয়েছেন সিদ্দিকুর। অন্যদিকে পঞ্চম হোলে পারের চেয়ে এক শট বেশি নিয়ে বগি দেখতে হয়। সবমিলিয়ে দ্বিতীয় রাউন্ডে এখনো পর্যন্ত পারের চেয়ে এক শট এগিয়ে আছেন ২৭ বছর বয়সী এই গলফার। তবে বাজে আবহাওয়ার কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা সমাপ্ত করতে পারেননি। এই রাউন্ডে এখনো চারটি হোল পূরণ করতে হবে। বাকি খেলা শনিবার হবে।

প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম নিয়ে যৌথভাবে ২৩তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

সাড়ে সাত লাখ মার্কিন ডলার প্রাইজ মানির টুর্নামেন্টে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের লি ওয়েস্টউড (১৩৩ শট)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ