1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১৪৭ Time View

পটুয়াখালীর রাঙ্গাবালীর দারছিরা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে হাজারও মানুষ। সেতুটি নির্মাণ হলে রাঙ্গাবালী ও বড়বাইশদিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে জানান এলাকাবাসী।

জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের খালগোড়া থেকে বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকার মধ্যদিয়ে বয়ে গেছে দারছিরা নদী। ওই দুই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পাড়াপার। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খেয়া চলাচল করে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন এ খেয়া দিয়ে দুই ইউনিয়নের অন্তত ৪ হাজার স্কুল-কলেজ-মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পার হয়। খেয়ায় পারাপারের সময় নিত্যপ্রয়োজনীয় মালামাল ও মটরসাইকেল নিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ে মানুষ। এছাড়া বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকার কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ খেয়া পার হয়।

খেয়াঘাটে অপেক্ষারত বড়বাইশদিয়া ইউনিয়নের এক ব্যবসায়ী বিধান মন্ডল। তিনি বলেন, ভাই কি কমু? আপনি দ্যাখেন দোকানের মালামাল নিয়া কত কষ্ট কইরা যাইতে আছি। ঝড়ের সময় নদী উত্তাল থাহে (থাকে) হেই সময়ও দোকানের মালামাল ও জীবনের ঝুঁকি লইয়া (নিয়া) পার হই। সরকারের দারে (কাছে) দাবি দ্রুত সেতু নির্মাণ করেন।

রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ওখানে একটি সেতু নির্মাণ করা দরকার।

এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী সিকান্দার বলেন, দারছিরা নদীর ওপর সেতু নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ