1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

থাইল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১২
  • ১৪৮ Time View

এএইচএফ কাপ হকিতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির হ্যাট্টিকে লালসবুজরা ৯-০ গোলে হারায় থাইল্যান্ডকে।

চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করা কোচ মাহবুব হারুনের শিষ্যরা পাত্তাই দেয়নি থাইল্যান্ডকে।
নয়টি গোলের চারটিই এসেছে অধিনায়ক জিমির স্টিক থেকে। এছাড়া চয়ন তিনটি এবং কৃষ্ণা কুমার ও ইকবাল নাদের প্রিন্স একটি করে গোল করেন।

ব্যাংককের কুইন্স সিরকিত স্পোর্টস স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে জিমি, চয়ন ও প্রিন্সদের কাছে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। ৮ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ চয়ন (১-০)। ১১ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার জিমি (২-০)।

১৫ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলও আসে জিমির স্টিক থেকে। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে এ আসরে প্রথম হ্যাট্টিকম্যান হিসেবে নাম লেখান জিমি। ৪-০ গোলে এগিয়ে যায় লাল সবুজ শিবির। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই চয়ন গোল করলে প্রথমার্ধেই ৫-০ গোল এগিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও গোল ক্ষুধা কমেনি জিমি-চয়নদের। ৩৯ মিনিটে কৃষ্ণা কুমার ও ৪১ মিনিটে ইকবাল নাদির প্রিন্স গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ তে । ৫২ মিনিটে দলের পক্ষে অষ্টম এবং ব্যাক্তিগত তৃতীয় গোল করে চয়ন (৮-০)। পাঁচ মিনিট পরই থাইল্যান্ডের হারের কফিনে শেষ পেরেক ঠুকেন জিমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ