1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সমুদ্রের ইকোনোমিক জোনে মাছ ধরা নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৪৮ Time View

সমুদ্রের ইকোনোমিক জোনে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ সংক্রান্ত গেজেটের কার্যক্রম স্থগিত সংক্রান্ত জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সমুদ্রের ইকোনোমিক জোনে বছরের ৬৫ দিন মাছ ধরা যাবে না বলে সরকার সিন্ধান্ত দিয়ে গেজেট জারি করেছিল তার বৈধতা পেল আদালতে।

সোমবার এ বিষয়ে জারি করা রুল খারিজ করে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহা. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

পরে মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২০ মে সমুদ্রের ইকোনোমিক জোনে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। এছাড়া এই সিদ্ধান্ত প্রচারের জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সমুদ্রের পাড় থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ জোন বলা হয়।

পরে ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান ইকবাল চৌধুরী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ একই বছরের ৯ জুলাই মাছ ধরা বন্ধে গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি রুলও জারি করেন হাইকোর্ট। সোমবার সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত আদালত রুল খারিজ করে দেন। ফলে প্রতিবছর এই সময়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ