1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৩৩ মা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ১০৬ Time View

সন্তানকে সত্যিকারের ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী সফল মায়েদের জন্য আজাদ প্রোডাক্টস প্রবর্তিত `রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৬` দেয়া হবে আজ।

রোববার আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক অনুষ্ঠানে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড দেয়া হবে।

এ বছর সাধারণ ক্যাটাগরিতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে পাচ্ছেন ৮ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করবেন আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

এ বছর সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত রত্নগর্ভা মায়েরা হলেন- মুক্তিযোদ্ধা  জাকিয়া খানম, মেহেরুন্নেসা, আনোয়ারা বেগম, নাসরিন পারভিন, রাকিবা খানম, ফরিদা হোসেন, বেগম সামসুন নাহার, রাবেয়া রহমান, আনোয়ারা রহমান, বেগম রিজিয়া আলম, হাজেরা আক্তার, ফরিদা বেগম বেবী, রাধা দেওয়ানজী, মিসেস আলম আরা বেগম, হাজী খুশনাহার বেগম, মাজেদা বেগম, রজিফা বেগম,  দিলারা মেসবাহ, রাবেয়া খাতুন, সাধনা রাণী চাকমা, শ্রীমতি গীতিকা পোদ্দার রেখা, শ্রীমতি বীনা পানি ঘোষ, আনোয়ারা বেগম, বিলকিস আমিন এবং মিসেস জাহানারা বেগম। বিশেষ ক্যাটাগরিতে ৮ জন রত্নগর্ভা মায়েরা হলেন, মোছা. রাবেয়া খাতুন, নিয়তি ভৌমিক, ফজিলতন নেছা, আলহাজ ফরিদা আক্তার বেগম, হামিদা আক্তার খাতুন, শ্রীমতি রেনু রায়, রাশিদা বেগম এবং দীপিকা বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ