1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৮৮ কোটি ডলার বাংলাদেশের বাজারে ইউনানের ব্যবসায়ীদের আগ্রহ সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’, হঠাৎ কেন বললেন তানজিন তিশা ৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর ১৯ দিনে ২৩ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ হিসাব তলব করলো দুদক পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: বিচার দাবিতে ডিসি অফিস ঘেরাও শরীয়তপুর জেলা যুবদলে সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

সাঈদীর রায় নিয়ে রিভিউ সুপ্রিম কোর্টের কার্যতালিকায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ১৮৭ Time View

মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের কমাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের কার্যতালিকায় রয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৪ মে রোববারের (কজলিস্টে) কার্যতালিকায় ৩০ নম্বর ক্রমিকে রয়েছে। রোববার আসামি সাঈদীর এই আবেদন ও রাষ্ট্রপক্ষের করা (সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ থেকে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে) আবেদন দুই শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

গত ৬ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে ওইদিন সাঈদীর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৬ সালের ১২ জানুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ওই বছরের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে রিভিউ করেছিলেন সাঈদী।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

হত্যা, ধর্ষণ, লুট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীর বিচার শুরু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ