1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

চেলসির শিরোপা পুনরুদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৯১ Time View

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করলো চেলসি। শুক্রবার মিশি বাতসুয়াইয়ের শেষ সময়ের গোলে ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারায় আন্তোনিও কন্তের শিষ্যরা। ক্লাবের ইতিহাসে চেলসির এটা ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম শিরোপা।

জিতলেই চ্যাম্পিয়ন আর হারলে অপেক্ষা করতে হবে আরেক ম্যাচের জন্য। এমন সমীকরণ নিয়েই ওয়েস্ট ব্রমের মাঠে খেলা শুরু করে চেলসি। ম্যাচে প্রথম থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের পসরা সাজায় ব্লুজরা। বিরতির আগেই প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর ১৪টি শট করে সফরকারী দলটি। তবে গোলের দেখা পায়নি কস্তা-ফাব্রেগাসরা।

chelsea

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। অবশেষে ৮২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় কোন্তের দল। ডান দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাস ছয় গজ বক্সে পেয়ে বাঁ-পায়ের শটে জালে পাঠান পাঁচ মিনিট আগেই বদলি নামা বাতসুয়াই। বাকি সময় আর গোল না হলে শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

chelsea

এদিকে এ জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমেই শিরোপা জিতলেন ইতালিয়ান কোচ কন্তে। তার আগে এই কীর্তি দেখাতে পেরেছে মাত্র তিনজন। এছাড়া ক্লাব ফুটবলে টানা চতুর্থ শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান এই কোচ। আগের তিন মৌসুমে জুভেন্টাসকে টানা ইতালিয়ান সিরি `আ` শিরোপা জিতিয়েছিলেন তিনি।

এ জয়ে ৩৬ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৭। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৯ পয়েন্ট চতুর্থ স্থানে। আর শীর্ষ চারে থেকে লিগ শেষ করার লড়াইয়ে আর্সেনাল ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ