1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

সৌদি উন্নয়ন কার্যক্রমে ঢাকার সমর্থন পুনর্ব্যক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৭২ Time View

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ আল সৌদের ‘ভিশন ২০৩০’-এর প্রশংসা করেছেন এবং সে দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে সৌদি সুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইবরাহীম আল-শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন সৌদি স্পিকার।
সৌদি আরব-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন নতুন সুযোগ সৃষ্টির মধ্যদিয়ে সম্প্রতিক বছরগুলোতে এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রীও অনুরূপ মনোভাব প্রকাশ এবং স্পিকারকে চলমান উন্নয়ন প্রকল্প সর্ম্পকে অবহিত করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘ভিশন ২০২১’-এর আওতায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন,পল্লী উন্ন্য়ন ও নারীর ক্ষমতায়নসহ অন্যান্য আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
ড. আব্দুল্লাহ সৌদি আরবে কর্মরত বাংলাদেশী শ্রমিক বিশেষ করে পেশাজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও দক্ষ শ্রমিকদের প্রশংসা করেন এবং সকল পর্যায়ে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
তারা মুসলিম উম্মাহর সংহতি ও ঐক্য আরো জোরদারকরণের বিষয়েও আলোচনা করেন।
সৌদি স্পিকার আশা প্রকাশ করেন আগামী ২১ মে রিয়াদে অনুষ্ঠেয় আরব ইসলামিক আমেরিকান ঐতিহাসিক সম্মেলনে মুসলিম উম্মার নেতৃবৃন্দ এই অঞ্ছলে শান্তি ও স্থিতিশীলতা আনায়নে গঠনমূলক আলোচনা করবেন।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ. এম. আল-মুতায়রি এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ