1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নিরাপত্তা দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১০৮ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এর আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন।

ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী জানান, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মত দলের কোন দেশ সফরে যাওয়ার আগের কিছু বিষয় মানতে হয়। অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের ঢাকা সফর এমনই একটা কাজ। চলতি মাঝের মাঝামাঝি সময়ে নিরাপত্তা দল ঢাকায় আসবে। এই সময়ে তারা নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলো দেখবে। এরপর তারা দেশের বোর্ডকে জানালে বোর্ড সফর নিয়ে সিদ্ধান্ত জানাবে।’

কিছুদিন আগেই গুঞ্জন ওঠে অস্ট্রেলিয়া নাকি এখনও সফরই নিশ্চিত করেনি। তবে এই যে ক্ষণে ক্ষণে রঙ বদলানো, একের পর এক ধুম্রজাল তৈরি হওয়া- এসব বিষয় এখন সব পরিস্কার হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে যাবে। এই সফর এখন চূড়ান্তই। আগামী আগস্টেই অনুষ্ঠিত হবে সেই সফর। এখন শুধু আমাদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সূচি নির্ধারণই বাকি। এছাড়া আর কোনো সমস্যা নেই।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ক্রিকেট.এইউ.কম-কে দেয়া সাক্ষাৎকারে সব বিষয়ই পরিস্কার করেছেন প্রধান নির্বাহী সাদারল্যান্ড। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আগস্টের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হবে। ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। সাদারল্যান্ড বলেন, ‘আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খুবই আনন্দিত যে, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে কেবল ছোটখাটো বিষয়ই চূড়ান্ত করা বাকি।’

সূচির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাগতিকরা যখনই একটা সূচি নির্ধারণ করে ফেলবেন, তখন সবই নিয়মমত এগিয়ে যাবে। সময় মতই সিরিজ অনুষ্ঠিত হবে। শুধু নিরাপত্তার বিষয়টাই আমাদের চিন্তার বিষয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ