1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সড়কের পাশে গুলিবিদ্ধ মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১২৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় (৩৮) এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল ৯টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার মূল সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির বুকের বাম পাশে গুলি ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ