1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৮৮ কোটি ডলার বাংলাদেশের বাজারে ইউনানের ব্যবসায়ীদের আগ্রহ সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’, হঠাৎ কেন বললেন তানজিন তিশা ৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর ১৯ দিনে ২৩ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ হিসাব তলব করলো দুদক পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: বিচার দাবিতে ডিসি অফিস ঘেরাও শরীয়তপুর জেলা যুবদলে সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : প্রতিবেদন দাখিল পেছাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ১৮৫ Time View

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : প্রতিবেদন দাখিল পেছাল”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পেছাল।

আজ (রোববার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বিভাগ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৩ জুন (মঙ্গলবার) নতুন দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন।

গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত বছরের ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।

এ ছাড়া গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৪ ডিসেম্বর বরখাস্ত হন বিমানের তিন প্রকৌশলীও।

এর আগে ২০ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

এজাহারভুক্ত আসামি সবাইকেই ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ