1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

যশোরকে বিভাগ করার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৭৬ Time View

নড়াইল, মাগুড়া, ঝিনাইদহ এবং যশোরকে নিয়ে একটি পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মাগুড়াকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত রাখার চেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, নড়াইল, মাগুড়া, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে আমাদের বৃহত্তর যশোর। বিভাগীয় অনেক অফিস বর্তমানে যশোরে রয়েছে। খুলনা বিভাগের মধ্যবর্তী স্থান হিসেবে যশোর থেকে দেশের যে কোনো জায়গায় দ্রুত যাতায়াত করা যায়। বেনাপোল বন্দর থেকে বছরে ৩ হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার। এসব কারণে এটা বিভাগ হওয়ার যোগ্য।

তারা আরও বলেন, মগুড়াকে ফরিদপুর বিভাগের সাথে যুক্ত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাই।

সাবেক সাংসদ অ্যাড. খান টিপু সুলতানের সভাপতিত্বে মানববন্ধনে বৃহত্তর যশোর উন্নয়ন বিভাগ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ