1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৭১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা।
তিনি বলেন, তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্ত ¯্রােতের উপর দাড়িয়ে ‘কারফিউ গনতন্ত্র’ চালু করেছিল।
বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কারফিউ গণতন্ত্র থেকে তারা নির্বাচন বানচালের নামে ২০১৪ সালের ৫ জানুয়ারী গণতন্ত্রকে হত্যার নীল নকশা করেছিল।
ওবায়দুল কাদের শুক্রবার সকালে জেলার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ’তে পেশাজীবি চালকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেড় শতাধিক পেশাজীবি চালক অংশ নেন।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মো: মশিয়ার রহমান।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বানিয়ে বানিয়ে তোতা পাখির মতো মিথ্যাচার করছেন। তারা (বিএনপি) গণতন্ত্র ও দুর্নীতির কথা বলেন।
বিএনপির মুখে দুর্নীতির অপবাদ, ভূতের মুখে রাম নাম উল্লেখ করে তিনি বলেন, অথচ দুর্নীতির দায়ে তাদের রাজপূত্র (তারেক রহমান) ৯ বছর ধরে টেমস নদীর ধারে পালিয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ