1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ভোলার মুগডাল জাপানে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ১১৩ Time View

ভোলার চরফ্যাশন উপজেলার উৎপাদিত মুগডাল সরাসরি জাপানে রফতানি হচ্ছে। জাপানে মুগডাল অংকুরিত করার মাধ্যমে তৈরি সালাদ ব্যাপক জনপ্রিয়। এ কারণে মুগডাল ক্রয় করছে দেশটির প্রতিষ্ঠান গ্রামীন ইউগ্লেনা।

বৃহস্পতিবার চরফ্যাশনের শশীভূষনের কৃষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির জন্য ডাল কেনা কার্যক্রম শুরু হয়েছে।

এবার ভোলা জেলায় পাঁচটি উপজেলায় আট হাজার কৃষক মুগডাল উৎপাদন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকেরা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার একটি প্রকল্পের হয়ে এ কাজ করছেন।

বৃহস্পতিবার উৎপাদিত ডাল কেনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন গ্রামীন ইউগ্লেনার ম্যানেজার তমোইয়াসু এবানা।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাসুম সরকার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সমন্বয়কারী মো. মোস্তফা কামাল, ভ্যালু চেইন ফেসিলিটেটর মো. আবুবকর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ