1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

সম্মাননা পেলেন বিমানের দুই পরিচ্ছন্নতাকর্মী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ১২২ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে প্রাপ্ত ৬০টি স্বর্ণের বার স্বেচ্ছায় জমা দিয়ে বিরল ঘটনা সৃষ্টিকারী বিমানের দুই পরিচ্ছন্নতাকর্মীকে সম্মাননা জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তারা হলেন- বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মরত পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল কাদের ও মো. আলমাস হোসাইন।

বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সম্মাননা দেন। রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবন ১০ তলায় শুল্ক গোয়েন্দার সদর দফতরে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, শাহজালালে বেসরকারি এয়ারলাইন্সের এ দুই পরিচ্ছন্নতাকর্মী প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ দেখেও আত্মসাতের চেষ্টা করেনি। বরং হেফাজতে নিয়ে শুল্ক কর্তৃপক্ষকে খবর দিয়ে বিরল ঘটনার জন্ম দিয়েছেন। এ বিরল ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর পরিচ্ছন্নতাকর্মীদ্বয়কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। আজ (বুধবার) তাদের সম্মাননা প্রদান করা হলো।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই দুই কর্মচারী গত সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএস২০২ ফ্লাইটের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। পরে উদ্ধার করা ৭ কেজি স্বর্ণ বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তারা।

ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সি শিফট এর সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২০২ ফ্লাইট একটি উড়োজাহাজ কলকাতা থেকে শাহজালালে সোমবার দুপুর ২টায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানাতে পারেন উড়োজাহাজে স্বর্ণ নিয়ে আসা হচ্ছে। পরে আব্দুল কাদের ও আলমাস বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষকে খবর দেয়।

প্রতিটি স্বর্ণ বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ