1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৭৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইন এবং এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সোমবার ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তিনি সুস্থির পরিস্থিতিতে কিম জং-উনের সঙ্গে দেখা করতে পারলে সম্মানিত হবেন।
ট্রাম্প বলেন, ‘আমার জন্য যথাযথ হলে আমি অবশ্যই তার (কিম জং-উন) সঙ্গে দেখা করব। এটা করতে পারলে আমি সম্মানিত হব।’
আগের দিন রোববার সিবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পরোক্ষভাবে উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং-উনের প্রশংসা করেন। তিনি কিমকে ‘পুরা চালু লোক’ আখ্যা দেন।
ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে কট্টর কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের মুখে কিম জং-উনের অপ্রত্যাশিত প্রশংসা শোনা গেল। এরপর মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাতের আগ্রহও দেখালেন।
কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ট্রাম্পের করা মন্তব্য নিয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে । বিবৃতিতে বলা হয়, দুই নেতার মধ্য কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে উত্তর কোরিয়াকে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র সিয়ান স্পাইসার বলেন, ওয়াশিংটন দেখতে চায় উত্তর কোরিয়া তাদের উস্কানিমূলক আচরণ দ্রুত বন্ধ করুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ