1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গ্রামের মানুষকে সঠিকভাবে সেবা দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৬৮ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গ্রামের মানুষকে সঠিকভাবে সেবা প্রদান করার জন্য তরুণ চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘তোমরা গ্রামে গিয়ে ভালো ভাবে কাজ করবে। কোন ভাবেই যাতে গ্রামের মানুষের সেবা ব্যাহত না হয়। তোমরা সঠিক ভাবে জনগণকে সেবা দিবে। কোন অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না।’
মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ৩৫তম বিসিএস স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্যাডারে নবনিয়োগপ্রপ্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সচিব মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
যোগদানকৃত নতুন ডাক্তারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের যে স্থানে পদায়ন করা হবে, আগামী দু’বছর বাধ্যতামূলক তাদের সেইস্থানে থেকে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু’বছরের আগেই নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা নিজ কর্মস্থল থেকে বদলী হতে পারবেন না। দু’বছর পরে আপনাদের ভালো স্থানে পদায়ন করা হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা কষ্ট করে আর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন করবেন না। জনগণ এখন আন্দোলন চায় না; চাকরি চায়, জীবনের নিশ্চয়তা চায়। মোট কথা মানুষ খেয়ে পড়ে বাঁচতে চায়।
নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের ব্যবস্থা করতে হবে বিএনপি নেতাদের এমন দাবীর জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। সংবিধান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন হয়, হয়েছে, এখানেও হবে। সংবিধানের বাইরে কিছু করতে পারবো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ