1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হেফাজতের তাণ্ডবের নির্দেশদাতা ‘চিহ্নিত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৬৬ Time View

২০১৩ সালের ৫ মে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির নামে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে যে তাণ্ডব চালিয়েছিল, তার নির্দেশদাতাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল বলেন, ২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল তার পরিকল্পনাকারী ও নির্দেশদানকারীরা চিহ্নিত হয়েছেন।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে এ কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্তা।

একই সঙ্গে তিনি এও বলেন, নির্দেশদানকারীরা চিহ্নিত হলেও যারা মাঠ পর্যায়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

মনিরুল বলেন, সেদিন অনেক জনসমাগম হয়েছিল। তাই প্রত্যেককে চিহ্নিত করে তাদের থেকে তথ্য সংগ্রহ এবং তাদের প্রত্যেকের ‘রোল’ খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। এজন্যই সময় লাগছে।

৫ মে’র ওই ঘটনায় ডিএমপির কয়েকটি থানায় ৪০টির বেশি মামলা হয়েছে বলেও জানান মনিরুল। তিনি বলেন, এগুলোর মধ্যে ২১টিতে পুলিশ বাদী, বাকিগুলো ভিকটিমরা দায়ের করেছে। মামলাগুলোর বেশিরভাগই তদন্তাধীন। তদন্ত কর্মকর্তাদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে সময় লাগছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ