1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

কাজ শুরু করেছে বিতর্কিত ‘থাড’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৯৬ Time View

দক্ষিণ কোরিয়ায় কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিতর্কিত পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’। মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

এক সেনা মুখপাত্র জানিয়েছেন, থাডের মাধ্যমে এখন উত্তর কোরিয়ার যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হবে এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।

তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি কর্মক্ষম হতে আরো কয়েক মাস সময় লাগবে।

উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকিতে কোরীয় দ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কোরীয় দ্বীপে মার্কিন বিমানবাহী রণতরী এবং একটি সাব মেরিন পৌঁছানোর পর থেকে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করেছে।

এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দু’টি মার্কিন বোমারু বিমান। তবে যুক্তরাষ্ট্র এই কার্যক্রমকে স্বাভাবিক মহড়ার অংশ বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিওনজু এলাকায় থাড স্থাপন করা হয়।

তবে থাড স্থাপনে দক্ষিণ কোরিয়ার অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রমের কারণে দক্ষিণ কোরিয়া শত্রুদের টার্গেটে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ