1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নারী সমাজকে দারিদ্র্যসীমায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মেহের আফরোজ চুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬৪ Time View

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের অর্ধেক নারী সমাজকে দারিদ্র্যসীমায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই সরকার দারিদ্র্য বিমোচনে নারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
শনিবার জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার দেওপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ৩য় পর্যায়-এর আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার নারীদের ঋণপ্রদানসহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষিত ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
জাতীয় মহিলা সংস্থা ও গাজীপুর কালীগঞ্জে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা পারভীন, প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী পাঁচটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কালীগঞ্জ ও পলাশ উপজেলার এক হাজার ৩শ’ জন নারী উদ্যোক্তার হাতে মোট ৫৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার শহীদ ময়েজউদ্দিন ব্রীজ সংলগ্ন কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার ও শিশু দিবা যত্ন কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ