1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সকালের ঢাকায় ঝরল ৩ প্রাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৮৯ Time View

রাজধানী ঢাকার সড়কে আজ শনিবার সকালে ঝরেছে তিনজনের প্রাণ। শ্যামপুরে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক ও নয়াপল্টনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় সরকার পেট্রলপাম্পের সামনে শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হন। নিহত দুজন হলেন শমসের আলী ও আব্দুস সালাম। এ ঘটনায় আহত হন আরও একজন। তার নাম শাহ আলম। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ধোলাইপাড় সরকার পেট্রলপাম্পের সামনে একটি ট্রাকের মেরামত কাজ চলছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শমসের আলী নিহত হন।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক আহতাবস্থায় সালাম ও শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে সালামকে মৃত ঘোষণা করা হয়। শাহ আলম চিকিৎসাধীন।

এদিকে শনিবার সকাল ৭টায় পল্টন থানাধীন নয়াপল্টনে জোনাকী সিনেমা হলের সামনে হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় জসিম উদ্দিন (৫০) নামে এক পথচারী নিহত হন।

পুলিশ জানিয়েছে, নিহত জসিমের বাড়ি ফেনীতে। তিনি নয়াপল্টন এলাকার মসজিদ গলির ১৩ নং বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জোনাকী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন জসিম উদ্দিন নামে ওই ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ