1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনে রিজার্ভ ব্যবহার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১২৩ Time View

রমজানের আগে ডলারের দাম বৃদ্ধি ভালো লক্ষণ নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘রমজানের আগে ডলারের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের ৩২ বিলিয়ন ডলারের রিজার্ভ আছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আমরা রিজার্ভের ডলার ব্যবহার করবো।’

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ডলারের মূল্য বৃদ্ধির বিষয়ে এ মুহূর্তে উদ্যোগ না নিলে এর প্রভাব রমজানে পড়বে। বিষয়টি নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। ফলে ডলারের দাম ৮৪ থেকে ৮২ টাকায় নেমে এসেছে। আশা করছি এটি ৮০ টাকার নিচে নেমে আসবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কাউন্সিল আছে। ২০১৫ সালে কাউন্সিলের সর্বশেষ সভা হয়েছে। এই কাউন্সিলের আগামী সভা করতে আমার সম্মতি নিতে এসেছিলেন তিনি। চলতি বছরেই এ সভা অনুষ্ঠিত হবে। তবে সভার তারিখ দুই দেশ পরবর্তীতে আলোচনা করে নির্ধারণ করবে।’

সভায় কী বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিয়েতনামে আমরা ওষুধ রফতানি করি। তাই সেখানে ওষুধ রফতানিতে আমরা ডিউটি ফ্রি সুবিধা চাইবো।’

হঠাৎ করে ডলারের দাম উঠেছে ৮৪ টাকা ৮০ পয়সা। ফলে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আর বড় আমদানি দায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ