1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কোনো ষড়যন্ত্র উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না : রাঙ্গা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১১৩ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কিন্তু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের তিস্তা নদীর ব্লক তৈরির কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মসিউর রহমান রাঙ্গা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সর্বত্রই সরকার পরিকল্পিতভাবে উন্নয়ন করে যাচ্ছে। ইতোমধ্যেই গংগাচড়া উপজেলার তিস্তা নদী শাসনের জন্য সরকারি ২০০ কোটি টাকা বরাদ্দের কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন হলে হাজার হাজার পরিবার তিস্তার ভাঙন থেকে রক্ষা পাবে। তখন চড়াঞ্চলে বসবাসকারী লোকজনও উন্নত জীবন যাপন করবেন।

লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান, প্রকৌশলী হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা জাপা সভাপতি ও জেলা পরিষদ সদস্য সামসুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ