1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম দিনে নিবন্ধন ৭৩৫ হজযাত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৬৬ Time View

ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দুই দিনের প্রথম দিনে অপেক্ষমাণ তালিকা থেকে ৭৩৫ জন পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন করছেন। এ নিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ৩৩৫ জনে।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৮৪ জন হজযাত্রী নিবন্ধনের তথ্য পূরণ করেছেন। নিবন্ধিত হয়েছেন তিন হাজার ৬৪২ জন।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অপেক্ষমাণ তালিকা থেকে মনোনীত প্রাক নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা তিন হাজার ৩৫৫ জন। তাদের মধ্যে বিভিন্ন হজ এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ এক হাজার ৬৩৪ জন হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধনের তথ্য পূরণ করেছেন।

গাইড ও মোনাজ্জেম ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এক লাখ ১৩ হাজার ৯৫৫ জন।

কয়েক দফা নিবন্ধনের তারিখ পরিবর্তনের পর গত ২৫ এপ্রিল প্রথম দফায় প্রাক নিবন্ধিতদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত প্রাক নিবন্ধিত তালিকার দুই লাখ ১৭ হাজার ২৮৮ ক্রমিকের মধ্যে মোট এক লাখ ১০ হাজার ৬০০ জন নিবন্ধন করেন। অবশিষ্ট তিন হাজার ৩৫৫ জনের খালি কোটার জন্য অপেক্ষমাণ তালিকায় প্রাক নিবন্ধিতদের পরবর্তী সিরিয়াল থেকে নিবন্ধনের সুযোগ দেয়া হয়। দুইদিনের বেঁধে দেয়া সময় আজ বৃহস্পতিবার রাত ৮টায় শেষ হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেইন জাগো নিউজকে জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যেই খালি কোটায় পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন হবে বলে আশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ