1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হাওর এলাকায় অসহায় মানুষদের নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে : হানিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৬৬ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হাওর এলাকায় অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের নিয়ে রাজনীতি শুরু করেছে। বুধবার কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দেশের তৃতীয় বৃহত্তম সুইমিং পুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, এবার আগাম বর্ষা হওয়ার কারণে পানির ঢল থেকে হাওর এলাকা প্লাবিত হয়েছে। হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহায়তা করছে সরকার। তারা যেন খাদ্য চিকিৎসা ঠিকমত পায় তার ব্যবস্থা করা হয়েছে। অথচ বিএনপি অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে নিয়ে রাজনীতি শুরু করেছে।
বিএনপি ক্ষমতায় থাকাতে বিভিন্ন অপকর্মের কারণে জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, জণগন থেকে বিছিন্ন হয়ে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে। রাজনৈতিকভাবে তারা অনেকটাই এখন দেউলিয়া। বিএনপির এইসব বক্তব্যে রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব ছাড়া আর কিছু না।
ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, বাংলাদেশে জঙ্গীদের উত্থানের সাথে পৃথিবীর অন্য দেশের জঙ্গী উত্থানের কোন সামঞ্জ্যতা নেই। দেশে জঙ্গী দুর করতে হলে আমাদের যুব সমাজকে খেলাধুলা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমাদের যুবসমাজ জঙ্গী সম্পৃক্ত থেকে মুক্ত হতে পারবে। এতে বিএনপির আহ্লাদিত হওয়ার কোন কারণ নেই।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপকুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পর বিকেল ৪টায় কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাহবুব উল আলম হানিফ।
কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু তৈয়ব বাদশার সভাপতিত্বে দিনব্যাপীর সম্মেলনের উদ্ধোধন করেন জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ