1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৯৯ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার অবহেলিত ট্রপিক্যাল রোগ নির্মূল অগ্রগতি তরান্বিতকরণের লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দিনগত রাতে থাই এয়ারলাইন্স যোগে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবহেলিত ট্রপিক্যাল রোগ নির্মূল : প্রতিশ্রুতি রক্ষা’ শীর্ষক তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল মঙ্গলবার শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলের (সিয়ারো) কার্যালয়ের উদ্যোগে জাকার্তার ওয়েস্টইন হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে কালাজ্বর, ফাইলেরিয়া, লেপ্রোসিসহ বিভিন্ন ট্রপিক্যাল রোগ নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সিয়ারোর ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার মন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ