1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

৫শ কোটি টাকার নিচে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১২৯ Time View

দরপতন ও লেনদেন খরার বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। মূল্য সূচকের টানা পতনের সঙ্গে প্রতিদিনই কমছে লেনদেনের পরিমাণ। লেনদেন কমতে কমতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫শ কোটি টাকার নিচে নেমে গেছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা পাঁচ কার্যদিবস সূচকের পতন ঘটল। আর শেষ ১৪ কার্যদিবসের মধ্যে পতন হয়েছে ১৩ দিনই। এর আগে টানা আট কার্যদিবস পতনের পর গত সপ্তাহের সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছিল পুঁজিবাজার। তবে এক দিনের ব্যবধানেই তা আবার নিম্নমুখী হয়ে পড়ে।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০৬ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ৬ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। অপরদিকে দাম বেড়েছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফিন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ২৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ২৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ।

লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো, আরএসআরএম স্টিল, প্রিমিয়ার ব্যাংক, এসপিসিএল, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা ও ইউনাইটেড পাওয়ার গ্রিড।

অপর পুঁজিবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২০০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ টাকার। লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ