1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

শুভ জন্মদিন শচীন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১০০ Time View

বিস্ময় বালক থেকে মাস্টার ব্ল্যাস্টার। রেকর্ডের বরপুত্র। ক্রিকেটকে দুহাত ভরে দিয়েছেন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক। তিনি আর কেউ নন, শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ৪৪ বছরে পা রাখলেন আজ (সোমবার)। শুভ জন্মদিন শচীন। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার।

স্কুল ক্রিকেটে রেকর্ড গড়া। নজরকাড়া পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা। এভাবে নিজেকে মেলে ধরায় জাতীয় দলেও অভিষেক হয় খুব অল্প বয়সেই। মাত্র ১৬ বছর বয়সে। অভিষেকের পর রীতিমতো আলো ছড়ান শচীন। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ভারত জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শচীন টেন্ডুলকার। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ফল তো সেই আসরের শিরোপা। অপূর্ণতা খুব একটা নেই। টেস্টে খেলেছেন ২০০ ম্যাচ। যা আর কোনো ব্যাটসম্যানের নামের পাশে নেই।

এদিকে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই শচীনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। টুইটার পেজে লিখেছে, ‘শুভ জন্মদিন, শচীন।’ আইপিএল টুইটবার্তায় শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছা জানিয়েছে, ‘মাস্টার, শুভ জন্মদিন। আপনি আমাদের সবার অনুপ্রেরণার উৎস।’

tendulker

একসময়ের সতীর্থ ও বর্তমানে ভারত কোচ অনিল কুম্বলের শুভেচ্ছা, ‘শুভ জন্মদিন, শচীন। বিশ্বসেরা ক্রিকেটারদেরই একজনকে দেখেছি। সামনের পথচলা আরও মসৃণ হোক।’ কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর লিখেছেন, ‘প্রভু, তোমার প্রতি সদয় হোন। জন্মদিনে অনেক অনেক শুভকামনা রইল।’

প্রসঙ্গত, ২৪ বছর ভারতের ক্রিকেটকে নিজের সেরাটাই ঢেলে দিয়েছেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ১৯৮৯ সালে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সীমিত ওভারের ক্রিকেটে প্রথম ডাবল-সেঞ্চুরিসহ অবিস্মরণীয় সব কীর্তি রয়েছে তার ক্যারিয়ারে। ২০১৩ সালের নভেম্বরে ২০০তম টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান টেন্ডুলকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ