1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ১৩৮ Time View

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য মেয়র প্রার্থী তুহিন মালিকের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।

১৯ এপ্রিল বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।

মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন বলে জানান তুহিন মালিকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া এগারোটার দিকে এ আবেদন করেছেন মেয়র প্রার্থী ড. তুহিন মালিক।
প্রসঙ্গত, এক রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ডিসিসি নির্বাচনের সকল কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত নির্বাচনের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশও দেন।

এই দুটি আদেশ ছাড়াও আইনের যথাযথ বিধান অনুসরণ না করে নির্বাচন অনুষ্ঠান করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতের আদেশে বলা হয়েছে, ‘ইসিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুসরণ করতে হবে। নতুন কতটি কাউন্সিলর পদ থাকেব তাও ঘোষণা করতে হবে।’

দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিব, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা, দুই রিটার্নিং কর্মকর্তা, দুই কর্পোরেশনের প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ