1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাঙালি সংস্কৃতি স্বমহিমায় বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৮৫ Time View

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, শুধু অর্থনৈতিক-রাজনৈতিক বৈষম্য নয়, বাঙালি সংস্কৃতি যেন বিশ্ব থেকে হারিয়ে যায় সেজন্য সকল চেষ্টা পাকিস্তান করেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই বাঙালি সংস্কৃতি স্বমহিমায় বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ দূতাবাস, বেইজিং এ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সার্বজনীনতার মাঝে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা নিহিত রয়েছে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারব।
এ সময় তিনি প্রবাসী বাঙালিদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশি দূতাবাসগুলোকে উদ্যোগী হওয়ারও আহবান জানান ।
বেইজিংস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, স্বপন ভট্টাচার্য, বেগম কামরুল লাইলা জলি, আশেক উল্লাহ রফিকসহ দূতাবাস কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে চীনে অধ্যয়নরত বাঙালি ছাত্র-ছাত্রী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যয়নরত চীনা ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ