1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ইয়াবাসহ কারারক্ষী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৪৪ Time View

ফরিদপুর শহরতলীর শিবরামপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬০০ টাকাসহ চাকরিচ্যুত কারারক্ষী জাফর আলমকে (৩৬) আটক করেছে পুলিশ।

আটক জাফর আলমের বাড়ি রাজবাড়ি জেলার সুলতানপুর এলাকায়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসাবে চাকরি করতেন। সম্প্রতি নানা দুর্নীতির কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ফরিদপুর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার রাত ১টার দিকে শিবরামপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালায়।

তল্লাশিকালে বাসযাত্রী জাফর আলমকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৯০০ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ