1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

যারা বলেন সাংঘর্ষিক তারা ধর্ম বোঝেন না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৮১ Time View

মঙ্গল শোভাযাত্রায় সারা পৃথিবী ও দেশের মানুষের মঙ্গল কামনা করা হয়। ধর্মও সব মানুষের মঙ্গল চায়। যারা বলছেন বাঙালির মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সাংঘর্ষিক অবস্থান রয়েছে তারা আসলেই দধর্ম বোঝেন না, বাঙালি সাংস্কৃতি বোঝেন না।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাঙালি জাতিসত্ত্বা ও বাংলা বর্ষবরণ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী।

তিনি বলেন, ধর্মীয় চিন্তা-চেতনাকে ধারণ করেই আমরা মঙ্গল শোভাযাত্রা করে থাকি। আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।

আরেফিন সিদ্দিকী বলেন, ‘বাংলা বর্ষবরণের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। যারা মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মকে যুক্ত করেন তারা আসলেই ধর্ম বোঝেন না। বাংলি সাংস্কৃতি বোঝেন না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. এস এ মালেক। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ