1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

রামপাল নিয়ে অভিযোগ অনুমান নির্ভর : হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে করা অভিযোগ অনুমান, আবেগ এবং জ্যোতিষ বিদ্যা নির্ভর বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘এই নিয়ে যারা সমালোচনা করছেন তারা বিজ্ঞান নয়, অনুমান ও ষড়যন্ত্র নির্ভর কথা বলছে এবং তা স্পষ্ট উদ্দেশ্য প্রণোদিত। যে গোষ্ঠী পদ্মাসেতু ইস্যুতে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়ে এখন রামপাল ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
হাছান মাহমুদ বৃহষ্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
‘রামপাল নিয়ে সরকার দেশে-বিদেশে অসত্য তথ্য দিয়ে যাচ্ছে। ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে যে চুক্তি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না।’ সুলতানা কামালের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সরকার জনগণকে বিভ্রান্ত করছেন না। সুলতানা কামালের প্রতি সন্মান রেখে আমি বলছি, তিনিসহ যারা এ নিয়ে প্রশ্ন তুলেছেন, তারাই জনগণকে বিভ্রান্ত করছেন। এক্সিম ব্যাংক ভারত সরকারের অনুমতি নিয়ে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অর্থায়ন করছে। তাই এটা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।’
তিনি বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রের আশাপাশের এলাকার পরিবেশ রক্ষায় প্রথমে সুপার ক্রিটিকাল পদ্ধতি ব্যবহার করার কথা ছিল। কিন্তু সরকার অধিকতর নিরাপত্তার জন্য আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহার করছে। এ জন্য যন্ত্রপাতি আমদানি করছে সরকার। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নি:সরিত ছাই কিনতে বাংলাদেশের বিভিন্ন সিমেন্ট কারখানা এখনই যোগাযোগ করছে বলেও জানান হাছান।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরানোর কোন পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল প্রকার সুরক্ষা নিয়েই আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। তাই এ প্রকল্প অন্যত্র সরানোর কোন সম্ভাবনাই নেই।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, রিয়াজুল কবির কাওছার ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ