1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

হাওরে ‘জরুরি ত্রাণ সহায়তা’ কেন্দ্র চালু করেছে ব্র্যাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১২৭ Time View

হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘জরুরি ত্রাণ সহায়তা’ কার্যক্রম চালু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

শিগগির হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তার আওতায় ১৫ কোটি টাকার সহায়তা দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে ব্র্যাক। গত ৩০ মার্চ থেকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় হাওরাঞ্চল তলিয়ে যায়।

স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনায় মাসব্যাপী এ কার্যক্রম চলবে। পরবর্তীতে স্থানীয় বাস্তবতা ও পরিস্থিতির আলোকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হবে বলে ব্র্যাকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক গওহার নঈম ওয়ারা বলেন, গত ৪৮ ঘণ্টায় হাওর এলাকায় পরিস্থিতির অবনতি ঘটায় আমরা এ উদ্যোগ নিয়েছি। আকস্মিক বন্যায় ফসলি জমি ডুবে যাওয়ার পাশাপাশি মাছ এবং হাঁসও মরে যাচ্ছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নতুন কর্মসূচি নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ