1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ঢাকার রাস্তায় নামছে ৪ হাজার অত্যাধুনিক বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৮৯ Time View

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে চার হাজার অত্যাধুনিক বাস নামানোর কার্যক্রম এগিয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশান-২ এর রাশিয়া ও সৌদি দূতাবাসের সামনের ফুটপাতের অবৈধ ব্লক উচ্ছেদকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘গত বছর আমরা চার হাজার বাস নামানোর ঘোষণা দিয়েছিলাম। এ নিয়ে আমরা গত এক বছর আগে যেখানে ছিলাম এখন তার চেয়ে অনেক বেশি আশাবাদী। তবে এটা একটু সময়ের ব্যাপার। আমরা আশা করছি কিছু বাস এ বছরই চালু করতে পারবো। চার হাজার বাস কিনতে গেলেওতো এক দেড় বছর লেগে যাওয়ার কথা।

আনিসুল হক বলেন, আমরা অনেক দূর এগিয়েছি। আমরা একমত হয়েছি। আশা করি আগামী মাসে আমরা পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তে নিতে পারবো। এরপর সংবাদ সম্মেলন করে জানিয়ে দেব। এখন যেটা প্রয়োজন সেটা হলো রুট ঠিক করা। ইলেকট্রনিক পদ্ধতিতে টিকেটিং সিস্টেম করা।

তিনি আরও বলেন, আমরা একটা ড্রাইভার একাডেমি করতে চাই। কারণ চালকরাই সবচেয়ে বেশি সমস্যায় থাকেন। এরপর বাস টার্মিনাল করব। ওয়ার্কসপ করব। এসব আসলে বলতে খুব সহজ। কিন্তু বাস্তবায়নে একটুতো সময় লাগবে।

এ সময় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশানে রাশিয়া ও সৌদি দূতাবাসের সামনের ফুটপাতের অবৈধ ব্লক উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। অভিযানে কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ