1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ছয় বছর পর মংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১২৪ Time View

জমে উঠেছে মংলা বন্দর কর্মচারী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন। মামলা জটিলতার কারণে দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়ায় এই নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

তবে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নির্বাচনের দাবিতে সংঘের যেসব নেতা-কর্মীরা আন্দোলনের মাধ্যম্যে নির্বাচন প্রক্রিয়া বাস্তবে রূপ দিয়েছেন তাদের প্রতিই সাধারণ ভোটারদের সমর্থন একটু বেশি দেখা যাচ্ছে। আগামী ৭ মে মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।

কর্মচারী সংঘের ১৩টি পদে ৫৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে এবার সভাপতি পদে নাছির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজ প্যানেল ও অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে সাইজউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক পদে কাজী খুরশিদ আলম পল্টু।

বিগত দিনে নির্বাচন, বন্দরের উন্নয়ন ও অধিকার আদায়ে কোনো প্রার্থী বা প্যানেল অগ্রণী ভূমিকা পালন করেছে সেই বিষয়টি অধিক গুরুত্ব পাচ্ছে ভোটারদের কাছে। কর্মচারী সংঘের ১৩টি পদের জন্য ৫৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটযুদ্ধে জয়ী হওয়ার জন্য মাঠে নেমে পড়েছেন। ভোটারদের মন রক্ষা ও আকৃষ্ট করতে নানা ধরনের উন্নয়নসহ সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে দ্বারে-দ্বার ছুটছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

নাছির-ফিরোজ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. ফিরোজ বলেন, আইন-আদালত ও আন্দোলন করেই আমাদের প্যানেলের নেতারা আজ সবার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন। সাধারণ ভোটারদের সমর্থনে আমিসহ আমার প্যানেল নির্বাচিত হলে সকল আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে কাজ করে যাব। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী শ্রমিক-কর্মচারীর ন্যায়সঙ্গত উপেক্ষিত দাবিগুলোর মধ্যে পোষ্য/নির্ভরশীল কোঠা পুনর্বহাল, জাহাজি কর্মচারীদের চুক্তি অনুযায়ী অধিকার ভাতা পুনর্বহাল, বন্দরের অপচয় রোধ করতে সোচ্চার হবো।

অপরদিকে সাইজউদ্দিন ও পল্টু প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী কাজী খুরশিদ আলম পল্টু বলেন, আমাদের প্যানেলের শীর্ষ ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের ত্যাগী ও পরিক্ষিত নেতা। বর্তমান সরকার মংলা বন্দর সচল করেছে। শত-শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমি আশাবাদি মংলা বন্দরকে এগিয়ে নেয়াসহ শ্রমিক-কর্মচারীর ন্যায় সঙ্গত উপেক্ষিত দাবিগুলো বাস্তবায়ন করতে ভোটাররা আমাদের প্যানেলকেই নির্বাচিত করবে।

এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক।

নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র ডেপুটি ম্যানেজর (প্রশাসন) ও নির্বাচনের সদস্য সচিব আবুল কালাম আজাদ এবং সচিব (বোর্ড ও জনসংযোগ) ওহিউদ্দিন চৌধুরী।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র সুষ্ঠুভাবে বাছাইয়ের পর বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচনী কার্যক্রম চলছে, আগামী ৭ মে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ