1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

হামলার জন্য ন্যাটোর গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করলেন কারজাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ১৫৮ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলের সুরক্ষিত এলাকা এবং কূটনৈতিক পাড়ায় বিভিন্ন দূতাবাসে তালেবানের একযোগে হামলার পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। এর জন্য ব্যর্থতার দায় বিশেষভাবে ন্যাটোর ওপর চাপিয়েছেন তিনি।

তবে রোববারের হামলার প্রথম প্রতিক্রিয়ায় সোমবার আফগান নিরাপত্তা বাহিনীর কর্ম কুশলতার প্রশংসা করেছেন কারজাই। তিনি বলেছেন, তারা প্রমাণ করেছে, নিজের দেশ রক্ষা করার মতো সক্ষমতা তারা রাখে।

উল্লেখ্য, রোববার রাজধানী কাবুল এবং কয়েকটি প্রদেশে তালেবানের একযোগে হামলায় ৩৬ জন বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছে।

এ ঘটনার প্রথম প্রতিক্রিয়ায় সোমবার প্রেসিডেন্ট কারজাই বলেছেন, ‘কাবুল ও অন্যান্য প্রদেশে সন্ত্রাসীদের অনুপ্রবেশ আমাদের গোয়েন্দা ব্যর্থতার কারণেই সম্ভব হয়েছে এবং বিশেষ করে ন্যাটোর ব্যর্থতা এখানে বেশি। আর এ ঘটনার গভীর তদন্ত হওয়া উচিৎ।’

রোববার তালেবান জঙ্গিরা কাবুলে বিদেশি দূতাবাস এলাকায় এবং পার্লামেন্ট ভবনে হামলা করে। সরকারি নিরাপত্তা বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে চলা সংঘর্ষ ১৮ ঘণ্টা পর সোমবার শেষ হয়।

জানা গেছে, নানগারহার, লোগার এবং পাকতিয়া প্রদেশেও তালেবান হামলা হয়েছে। এ ব্যাপারে তালেবান বলেছে, এটা তাদের ‘বসন্তকালীন আক্রমণের’ অংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ