1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেজাজ হারিয়ে প্রতিপক্ষের মুখে বল মারলেন মেসি! মোদীর দলে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার টানা ৯ দফায় কমল সোনার দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত

টানা ৯ দফায় কমল সোনার দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দেশের বাজারে টানা নবম দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, এক বছরের বেশি সময় পর দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ এই সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি সোনার ভ্যাটসহ বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর আগের দিন গতকাল প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। অর্থাৎ, এক দিনেই ভরিতে দাম কমেছে ৬ হাজার ১৮২ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে কার্যকর হওয়া ভ্যাটসহ সোনার নতুন দর হলো:

২২ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৬ হাজার ৭১৫ টাকা (ভরিপ্রতি ১,৯৪, ৯৬৪ টাকা)।

২১ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৫ হাজার ৯৬৫ টাকা (ভরিপ্রতি ১,৮৬, ২১৬ টাকা)।

১৮ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকা (ভরিপ্রতি ১,৫৯, ৯৭২ টাকা)।

সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম ১১ হাজার ১৭৫ টাকা (ভরিপ্রতি ১,৩০, ৩৪৫ টাকা)।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৬০ টাকা (ভরি ৩,০৩৩ টাকা), ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৫০ টাকা (ভরি ২,৯১৬ টাকা), ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২১৫ টাকা (ভরি ২,৫০৮ টাকা) ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৬৫ টাকা (ভরি ১,৯২৫ টাকা) নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া আজ থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালজুড়ে দেশের ও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের অস্থিরতা এবং ধারাবাহিক পতন দেখা গেছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সে সময় বাজুস ঘোষিত ভরিপ্রতি দর ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যার সঙ্গে ক্রেতাদের আলাদা ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। ভ্যাটসহ সে সময় ক্রেতাদের প্রতি ভরি সোনা কিনতে খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

সেই হিসাবে জানুয়ারির সর্বোচ্চ দরের তুলনায় বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি সোনায় দাম কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা (প্রায় ৩৫ শতাংশ)। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর দেশে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি নভেম্বরেই টানা ৯ দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে প্রায় ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত বাজুস মোট ১৪২ বার সোনার দাম সমন্বয় করেছে—যার মধ্যে ৭৬ বার দাম কমানো হয়েছে ও ৬৫ বার বাড়ানো হয়েছে (একবার ভ্যাট সমন্বয়)।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। তবে এর পর থেকে তা কমতে শুরু করে এবং গত শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫১৯ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর চলতি বছরটিই বিশ্ববাজারে সোনার দামের ক্ষেত্রে সবচেয়ে বড় পতনের বছর হতে যাচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে যাঁরা বিনিয়োগ বা সঞ্চয়ের উদ্দেশ্যে চড়া দামে সোনা কিনেছিলেন, বর্তমান দরপতনের কারণে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে, দীর্ঘদিন দুই লাখ টাকার ওপরে থাকার পর দাম কমে আসায় সাধারণ ক্রেতা ও বিয়ের মৌসুমের ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ