1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

পাবনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৭৯ Time View

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত ২৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পাবনার সাঁথিয়া উপজেলার হাটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিন (৩৫)। বাকি ২ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন, আব্দুর রহমান (৪৩), রেখা (৪৫), বাবলু (৩৫), সিরাজুল (৪০), সুমী (২৫), এনায়েত উল্লাহ(৬৫), সুফিয়া (৫০), সৌরভ (৩৫), বিউটি (৪০), চাঁদ আলী (৬০), রুহুল আমিন (৫৫), মুকাদ্দেস (৫০), রানী (২৫), সিদ্দিকুর রহমান (৬০), বিউটি (৩০), মন্টু (৫০), রওশন (৪৫), বাবু (৪০), সুমাইয়া (৭), বিউটি (৩৫), খলিল (৪০), ইতি (৩০), আলিম (৪০), রোজিনা (৩০), ফরিদ (৬০) ও হাশেম (৪৫)।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহী বাসটি মধুপুর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলে ১ জন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।

পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ