1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশ আর্থ-সামাজিক সূচকে অভূতপূর্ব উন্নয়ন করেছে : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৭০ Time View

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সঠিক ও সময়োপযোগী নেতৃত্বের কারণে ৭-৮ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক সূচকে অভূতপূর্ব উন্নয়ন করেছে।
মঙ্গলবার স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলার সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এবারের আইপিইউ এসেম্বলির সকল ইভেন্ট বিশ্ববাসীর কাছে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। আইপিইউ এসেম্বলির ডিজিটাল উপস্থাপনা প্রতিনিধিদের চমৎকৃত করেছে এবং এক্ষেত্রে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।
ভারতের হাইকমিশনার ১৩৬তম আইপিইউ সফলভাবে আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের জন্য এধরনের একটি সফল আয়োজন খুবই প্রশংসনীয়।
তিনি বলেন, ভারতের স্পিকার, সংসদ সদস্যসহ প্রতিনিধিরা বাংলাদেশে ১৩৬তম আইপিইউ’র সার্বিক সহযোগিতা ও আতিথেয়তার প্রশংসা করেছেন এবং এদেশে তাদের অবস্থানকালীন অভিজ্ঞতা ছিল খুবই চমৎকার।
স্পিকার বলেন, বাংলাদেশ আগামী নভেম্বরে ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, আইপিইউ এসেম্বলির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজন করবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আইপিইউ এসেম্বলির ন্যায় সিপিএ সম্মেলনেও ভারত থেকে একটি বড় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।
এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে শ্রীংলা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ