1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

উত্তরায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১০১ Time View

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে মিলা নামে আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪৭০ নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

থানার ওসি আলী হোসেন জানান, নিহত নারীর নাম পুষ্প (৪০)। গতকাল রাতে দুর্জয় নামে একজনের সঙ্গে স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই হোটেলে ওঠেন। সকালে রুম পরিষ্কার করতে গিয়ে মরদেহ দেখতে পান পরিচ্ছন্ন কর্মীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে- স্বামী পরিচয়দানকারী দুর্জয় ওই নারীকে কোনো কারণে গলাকেটে হত্যার পর পালিয়ে গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ