1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভুটানে প্রধানমন্ত্রীকে লাল-গালিচা সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১২১ Time View

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকালে ১১টা ৩৫ মিনিটের দিকে তাকে বহনকারী দ্রুক এয়ারওয়েজের কেবি-৩০৩ ভিভিআইপি ফ্লাইটটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অটিজম ও নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় ভুটান সরকারের উর্ধ্বতনরাও সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন থিম্পুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ভুটানের ঐতিহ্যবাহী স্কার্ফ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পারো বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে হোটেল লা মেরিডিয়ান থিম্পুতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ভুটানের রয়েল প্রিভি কাউন্সিলের সভাপতি লিওনপো দর্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা রয়েছে।
সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা। অংশ নেবেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে।

এছাড়াও দ্বি-পাক্ষিক সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ে উপস্থিত থাকবেন। সাক্ষাৎ হবে ভুটানের রাজা ও রানির সঙ্গে। বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও থিম্পুর হিজোতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।

বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ